Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, বীর উত্তম জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা বিএনপি। আজ রবিবার বিকালের দিকে মুজিবনগর কেদারগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আপনারা পূর্ণাঙ্গ কমিটি ঘরে বসে করবেন তা হবে না। এখনই পদ-পদবি বিক্রি করা শুরু করেছেন। সাবধান হয়ে যান মানুষ ক্ষেপে গেলে ছাড় দেবে না। থানার দালালী কে করবেন এখনই তা ঠিক করে দিচ্ছেন। কোন থানার দালালি করা চলবে না। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সাধারণ মানুষের কথা ভাববেন কোন দালালের কথা শুনবেন না। প্রশাসনের মধ্যে এখনো যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের প্রেতাত্মাদের আর কোন জায়গা হবে না।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে মিছিল ও সমাবেশে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আজিমুদ্দি গাজী, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আহমেদ রাজিব খান, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেসা নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসানাত আফরোজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির অন্যতম নেতা জাহানারা বেগম।

আরো..