Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জমি সংক্রান্ত বিরোধে কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৪ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জমি সংক্রান্ত বিরোধে কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৪

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্তর্ভুক্ত কচাকাটা থানা এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ কচাকাটা থানায় দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আওতায় কচাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনিরামপুর মৌজার শৌলমারী নতুন বাজার এলাকায় ২৪ শতক জমি মালিকানাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। শৌলমারী এলাকার মৃত হংশের আলীর পুত্র শহিদুল ইসলাম গং তাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে প্রতিপক্ষ পরিবারটি জবরদখলে রাখায় বেদখলি ২৪ শতক জমি তারা বার বার অবৈধ দখলমুক্ত করার জন্য প্রতিপক্ষকে অবগত ও সতর্ক করে আসছিল। কিন্তু প্রতিপক্ষ মিজানুর রহমান গং দীর্ঘ সময় ধরে তাদের অবৈধ দখলে রাখা জমি ছেড়ে দিতে টালবাহনা করে আসছিল। এ বিষয়ে জমির প্রকৃত মালিক ও তার লোকজন বিভিন্ন সময়ে এলাকায় প্রায় ৭ বার শালিস বৈঠকের বসিয়ে সমাধানের চেষ্টা করে। কিন্তু অবৈধ দখলদার মিজানুর রহমান গং তা পাত্তা না দিয়ে পেশী শক্তির জোরে সবকিছুকেই উপেক্ষা করে জমি অবৈধভাবে দখল রাখে। এ পরিস্থিতিতে গত ৫ আগস্ট’২৫ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উক্ত জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দখলদার মিজানুর রহমান গং প্রায় অর্ধশত লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সহ অতর্কিত জমির প্রকৃত মালিকের লোকজনের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসী কায়দায় নগ্ন হামলায় গুরুতর ভাবে আহত হয় যথাক্রমে, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম,ছানোয়ার হোসেন, সামছুন্নাহার বিবি, ফাতেমা বেগম, তমিরন বেগম, রহিমা বেগম, খায়রুল ইসলাম, ফারুক হোসেন, রনি, ববিতা, শরিফা বেগম, গাজী এবং তফসির। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে প্রতিপক্ষের নগ্ন হামলা প্রতিহত করতে গিয়ে হামলাকারীদের পক্ষে আহতরা যথাক্রমে, আব্দুল জলিল, আলমগীর, হাফিজুর, আজিজুল, মোজাফ্ফর হোসেন ও আতাউর রহমান সহ মোট ৬ জন। বর্তমানে এরাও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় জমির প্রকৃত মালিক শহিদুল ইসলামের পুত্র মোঃ খায়রুল ইসলাম নিজে বাদী হয়ে কচাকাটা থানায় ১৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। হামলার ঘটনায় অভিযুক্ত আসামীরা যথাক্রমে, মোঃ মিজানুর রহমান (মির্জা), মোজাফ্ফর রহমান মোজা, মোঃ মাহাবুর রহমান, মফিজুল ইসলাম, বাবুল হোসেন, সবার পিতাঃ মৃত কয়ছার আলী, মোঃ আজিজুল হক, পিতাঃ মৃত গোঞ্জের আলী,মোঃ হাফিজুর রহমান, পিতাঃ মোঃ মোজাফ্ফর রহমান মোজা, মোঃ মোসলেম উদ্দিন,মোঃ মজিবর রহমান, মোঃ মোখলেছুর রহমান,সবার পিতাঃ মোঃ মিজানুর রহমান মির্জা, মোঃ আব্দুল আজিজ, পিতাঃ মফিজুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন,মোঃ মোস্তফা মিয়া, পিতাঃ বাবুল ও মোঃ বাবু মিয়া (৩৮), পিতা- মোঃ মোজাফফর রহমান (মোজা)।

ঘটনায় পর থেকে কচাকাটা থানার শৌলমারী নতুন বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী উভয় পক্ষকে নিয়ে প্রশাসনিক ভাবে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কচাকাটা থানার এস.আই মোঃ শাহ আলম জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা অমানবিক। বিষয়টি নিয়ে দুই পক্ষ লিখিত ভাবে থানায় অভিযোগ দিয়েছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত কোন পক্ষের মামলা রেকর্ড করা হয়নি।

আরো..