https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ইফতার

শিক্ষার গুণগতমান পরিবর্তন করার লক্ষ্যে কাজ করার প্রত্যয়

১৪ মার্চ(শনিবার)২০২৬ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়নগঞ্জ কলেজ শাখা নারায়নগঞ্জ ৫নং ঘাটে আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করে।

কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সাদীর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব।

এসময় ছাত্রনেতা শুভ দেব বলেন, নারায়নগঞ্জ এর ছাত্রদের বড় অংশ নারায়ণগঞ্জ কলেজে পড়ালেখা করছে। যদি আমরা গণতান্ত্রিক শিক্ষাঅঙ্গন গড়ে তুলতে চাই তাহলে আমাদের একত্রিত ভাবে সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে। নারায়নগঞ্জকে শিক্ষার মডেল হিসাবে গড়ে তুলতে হবে। তার একমাত্র উপায় গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। তার জন্য ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন। এবং সকলের জন্য সমান শিক্ষা নিশ্চিত করতে হবে।

ছাত্রনেতা মৌমিতা আক্তার বলেন,নারায়ণগঞ্জ কলেজে ছাত্রদের সকল সমস্যার সমাধান করার জন্য সংগঠিত থাকা গুরুত্বপূর্ণ। সংগঠিত শক্তি কখনো হতাশ করে না। ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা গণতান্ত্রিক,ভয়মুক্ত ক্যাম্পাস নিশ্চিত রাখতে কাজ করে যাবে। শিক্ষার গুণগত পরিবর্তন করতে ছাত্রদের নিয়ে কাজ করবে ছাত্র ফেডারেশন।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার সভাপতি সাইদুর রহমান,সহ-সভাপতি সৃজয় সাহা,সহ-সভাপতি ইউশা ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলামসহ নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহবায়ক অপুর্ব রায়,যুগ্ম সদস্য সচিব তাহমিদ,সংগঠক সুরভী,অভি,সোহাগসহ অন্যান্যরা।

আরো..