https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি, ফসল নিয়ে আতংকিত কৃষকরা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মাঠের ফসল নিয়ে দুঃচিন্তায় বিপাকে পড়েছেন কৃষকরা।শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ এই শিলাবৃষ্টির ঘটনা ঘটে। তবে শিলাবৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ ছিল না, প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। তারপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

আরো..