Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
চিতলমারীতে ১২ অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

চিতলমারীতে ১২ অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১২ জনের মাঝে বিনামূল্যে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর উন্নতমানের হুইল চেয়ার হাতে পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, নতুন হুইল চেয়ার তাদের চলাফেরা সহজ করবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় নতুন স্বস্তি এনে দেবে।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটি মানবিক দায়িত্বও। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান আরও উন্নত হবে এবং তারা সমাজের মূলধারায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবেন।

আরো..