https://www.a1news24.com
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০

চাঁদাবাজির অভিযোগে কদমতলীর ৭ প্রতারকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টার ঃ চেক জালিয়াতি, জাল দলিল সৃজন, ভুয়া অঙ্গিকারনামা তৈরি, ব্যাংক ও আদালতের সাথে প্রতারণা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত কদমতলীর ৭ প্রতারকচক্রের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী (ফতুল্লা) নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সিআর মামলা নং- ১৬৮০/২৬।

জানা যায়, ঢাকা জেলার কদমতলী থানার বিন্দিয়া হিজড়াপট্টি এলকার আহাম্মেদ খানের ছেলে সোয়াইব খান, আলী মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর, ইয়াকুবের ছেলে সানমুন, দেলোয়ারের ছেলে মোঃ খোকা মিয়া, আব্দুল হাকিমের ছেলে মোঃ ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাজার রোড এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান, ঢাকা নাহার কমপ্লেক্স এ নোটারী পাবলিকের এ্যডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৮৫/৫০৬ (২) ৩৪ পেনাল কোড- ১৮৬০ ধারা মোতাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে ভুক্তভোগী সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক ঘটনার বিষয়ে সিআইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

ঘটনার বিবরনে জানা যায়, গত ৩০ জুন মঙ্গলবার দুপুরে মামলার বাদী সোহেল তার কর্মস্থল ফতুল্লা থানাধীন চাঁনমারীস্থ ডেলটা লাইফ ইন্স্যুরেন্স নারায়ণগঞ্জ কোম্পানীতে নারায়ণগঞ্জ জোনের সার্ভিসিং সেল অফিসে যাওয়ার পথে আসামী সোয়াইব খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পথ রোধ করে ৪ লক্ষ টাকা দাবী করে। এমন সময় চিহ্নিত প্রতারক কামাল প্রধান মব সৃষ্টি করে হুমকী দিয়ে বলে, সোহেল তুই যদি আমাদের দাবীকৃত ৪ লক্ষ টাকা না দেছ, তাহলে তুকে জানে মেরে ফেলব। আরেক প্রতারক মোঃ খোকা মিয়া বলে তরেও মারমু এবং টাকা না দিলে তর পরিবারের সদস্যদেরও প্রাণে মেরে ফেলব। তর কাছ থেকে টাকা আদায় করতে না পারলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করব বলে হুমকী প্রদান করব। এছাড়াও জাহাঙ্গীর, সানমুন, ওমর ফারুক ও এ্যডভোকেট শাখাওয়াত হোসেন সহ অন্যান্য আসামীরা ভুয়া ষ্ট্যাম্প ও ভুয়া অঙ্গিকার নামা তৈরি করে প্রতারণার আশ্রয় নেয় এবং মামলার বাদী সোহেল সহ আরও ২ জনের স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে সৃজন করার জাল অঙ্গিকারনামাটি দেখিয়ে বলে এখন যদি ৪ লক্ষ টাকা না দেছ তাহলে মিথ্যা মামলায় জড়িয়ে তোদেরকে শেষ করে দিব। তখন ১০ লক্ষ টাকা দিয়েও শেষ করতে পারবিনা।

উপরোক্ত ঘটনায় ভুয়া ষ্ট্যাম্প, জাল অঙ্গীকারনামা উদ্ধার এবং চাঁদাবাজি, প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী সোহেল আরও ৩ জনকে স্বাক্ষী রেখে চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট, ফতুল্লা আমলী আদালতে ঐ ৭ প্রতারককে আসামী করে একটি সিআর মামলা দায়ের করেণ গত ১৩ আগষ্ট। মামলার আদেশ কপি পেয়ে সিআইডি তদন্ত শুরু করেছে এবং আসামীদের অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এদিকে আসামী সোয়াইব খান ও অন্যান্য কয়েকজন আসামীর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঢাকা কদমতলী থানার হিজরাপট্টি এলাকার কয়েকজন অধিবাসী জানান চিহ্নিত প্রতারক কামাল প্রধানের সহযোগীতায় এবং আর্থিক আতাতের মাধ্যমে সোয়াইব খান সহ অন্যান্য আসামীরা প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে হয়রানী ও চাঁদাবাজির জন্য মিথ্যা মামলা মোকাদ্দমায় ফাসিয়ে মোটা অংকের টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরো..