https://www.a1news24.com
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০

গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের দুআ

দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিস্ট শাসনামলের পতন নিশ্চিতকারী জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের মাগফিরাত ও দারাজাত বুলন্দি এবং আহতদের স্মরণে বিশেষ দুআর আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর।

শুক্রবার (১১ জুলাই ২০২৫ ) সকাল সাড়ে ৬ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মাসিক পরামর্শ সভা শেষে এই দুআর আয়োজন করা হয়।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা মোফাজ্জল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মাহফুজুর রহমান, জাকির হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রুহুল আমিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মাদুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা ইকরাম ইলাহী, নির্বাহী সদস্য মাওলানা আবুল হাসানাত প্রমূখ।

পরামর্শ সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের খোঁজখবর নেওয়া, তাদের স্মরণে মহানগর ও থানা শাখাসমূহের উদ্যোগে আলোচনা সভা ও দুআ মাহফিল আয়োজন, বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের মাধ্যমে দেশে সমকামিতার প্রচার-প্রসার এবং আভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে হেফাজতের ইসলাম ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করা ইত্যাদিসহ জাতীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা-পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো..