নিজস্ব প্রতিনিধি :গ্রাম আদালত সক্রিয়করণে আইনী সহায়তা প্রদানকারী এনজিও সমূহের ভুমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় এনজিও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার খুলনায় হোটেল এ্যাম্বাসেডর এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
খুলনা জেলায় আইন সহায়তা নিয়ে কর্মরত এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এবং গ্রাম আদালতের ডিস্ট্রেক ম্যানেজার মো: হাফিজুর রহমনের সঞ্চালনায় মতবিনিয় সভায় গ্রাম আদালতের আইন ও বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের লিগ্যাল এনালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান (ইউএনডিপি, ঢাকা)। এসময় উপস্তিত ছিলেন, ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কমিউনিকেশন এ›ড আউটরিচ এনালিস্ট সুমন ফ্রান্সিস গোমেজসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।