Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার- ৮ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার- ৮

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৪ মোবাইর জুয়ারি(ক্যাসিনো) ও মাদকসেবিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার(২৭ জুন) রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। ক্যাসিনো জুয়াড়ি গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকার রাজ্জাকের ছেলে আতিকুজ্জামান অনিক (২৬), একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম মিলন (৪০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০) ও মৃত টেপু বর্মনের ছেলে দিপীল রায় (৩০) ।

মাদক সেবনকালে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মৃত আবতাফ আলীর ছেলে মনিকুল ইসলাম (৩০), একই এলাকার মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯), মুশরুত বালাপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০) ও মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(২৭ ‍জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকা থেকে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার সময়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকায় গভীর রাতে মাদক সেবনের সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও চারজনকে গ্রেপ্তার করেন। এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ( ওসি) লুৎফর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া খেলার সময় চারজন ও মাদকসেবনের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো..