https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪

কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকা হতে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর চলমান মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো..