Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কুড়িগ্রামে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কুড়িগ্রামে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃকুড়িগ্রামের উলিপুর পৌরসভার ২০২১ সালের নির্বাচন চলাকালীন সময়ে এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবী করে না পেয়ে তাকে মারধর করার অভিযোগে আওয়ামীগের সাবেক মেয়র ও কুড়িগ্রাম৩ আসনের সাবেক এমপির পুত্রসহ ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার বাদী হয়ে রোববার (১৩ জুলাই) রাতে এ অভিযোগ দায়ের করেন। উলিপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও বিএনপি সূত্রে জানা গেছে, ২০২১ সালে পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে ২৬ জানুয়ারী রাতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হায়দার আলী মিয়ার পক্ষে প্রচারনা শেষে বাড়ি ফিরছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার। তিনি পৌর শহরের কেরামত উল্যাহ মার্কেটের আল স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌছলে তার পথরোধ করে ওই নির্বাচনে নৌকা মার্কার মেয়র পদ প্রার্থী মামুন সরকার মিঠু ও তৎকালীন কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক এম.এ মতিনের পুত্র সালমান হাসান ডেভিড মারজানের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে আটক করে চাঁদাদাবী করেন এবং বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ওই বিএনপি নেতা মামলায় মামলার এজাহারে আরও উল্লেখ করে, আহত হওয়ার পর নিরাপত্তার অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পর্যন্ত সে পারেনি। এছাড়া ওই সময় থানায় মামলা দিতে গেলেও থানা পুলিশ তা গ্রহণ করেনি।

এ ঘটনার চুয়ান্ন মাস পর ভূক্তভোগী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার নিজে বাদী হয়ে রোববার (১৩ জুলাই) রাতে একটি মামলা করেন। মামলায় তিনি সাবেক মেয়র মামুন সরকার মিঠু ও কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক এম.এ মতিনের ছেলে সালমান হাসান ডেভিড মারজানসহ ২০ জনের নামে ও অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজী এবং তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করার অভিযোগে মামলা করেন। যার মামলা নং-১৬।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো..