অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ডিগ্রী কলেজ হল রুমে আদর্শ শিক্ষক ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ফুলবাড়ী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি হাসান মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী,আদর্শ শিক্ষক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারী মাওঃ মোঃ আব্দুর রহমান সহ আরো অনেকে। সমাবেশ শেষে NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্র শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য,এই প্রথম ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে NTRCA কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হলো।এ সময় বক্তারা শিক্ষকদের সততা,আদর্শ,নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে শিক্ষকতা করার আহ্বান জানান।