https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭

কুড়িগ্রামের রাজারহাট ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহলের মানববন্ধন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর’২৫ বৃহস্পতিবার বিকালে উপজেলার ট্রাফিক মোড় এলাকায় রাজারহাটের সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, এনসিপির রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার আহবায়ক তোফয়েল ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় প্রমূখ।

বক্তারা বলেন-রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ওসি নাজমুল আলমের নেতৃত্বে উন্নতি হচ্ছে। ঠিক সেই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতারাতি তাকে রাজারহাট থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে নেয়া হয়। ফলে রাজারহাট উপজেলায় আবারও মারাত্মতভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশংকা করছে রাজারহাটের সচেতন মহল।

বিক্ষুব্ধ উপজেলাবাসী আরও বলেন, ইতিমধ্যে তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে পেরেছেন। তাই তাকে পূনরায় রাজারহাট থানায় যোগদান করার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো..