Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কালীগঞ্জে ভারত থেকে অবৈধ পথে আসা নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কালীগঞ্জে ভারত থেকে অবৈধ পথে আসা নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রি

মোস্তাফিজুর রহমান মোস্তফা লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় অবৈধ পথে আসা ভারতীয় নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিপা টেলিকম নামের একটি দোকান থেকে স্বল্প দামে এসব নকল পণ্য জোরেশোরে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দোকানটিতে মোবাইল ব্যাটারি, ডিসপ্লে, চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ আসল ও উন্নত মানের বলে বিক্রি করা হলেও অল্প সময়ের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সস্তা দামের প্রলোভনে বহু ক্রেতা এসব পণ্য কিনে পরবর্তীতে প্রতারণার শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজেই প্রলুব্ধ হয়ে নকল পণ্য কিনছেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এসব পণ্য বাজারজাত করার ফলে একদিকে সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে করে স্থানীয় বাজারে নকল পণ্যের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, অবিলম্বে অভিযান চালিয়ে নকল ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধ না করলে প্রতারণা আরও বাড়বে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

 

আরো..