https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৭

কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় শনিবার রাতে হারাগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত্যু নবাব আলীর পুত্র রেজাউল করিম (৫২) কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন গ্রেফতারকৃত আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো..