https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬

কাউনিয়ায় সামাজিক মূল্যবোধ ও সম্প্রীতি নিয়ে পিএফজির আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ‘সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রæপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে সামাজিক মূল্যবোধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার স্পার্ক প্রাইভেট কোচিং সেন্টারের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএফজি কমিটির অ্যাম্বাসেডর আলহাজ্ব আলমগীর হোসেন চৌধুরী লিটন।

সভায় বক্তব্য রাখেন পিএফজি কমিটির সমন্বয়কারী এবং সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার, মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, দারুল উলুম কওমী মাদ্রাসার মহতামিম আলহাজ¦ আঃ কুদ্দুছ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক জহির রায়হান প্রমুখ। এ সময় পিএফজি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সামাজিক স¤প্রীতি ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো..