https://www.a1news24.com
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০০

কাউনিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শারমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শারমিন আক্তার দুই সহপাঠীকে সঙ্গে নিয়ে নিজপাড়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে উপজেলার ব্যস্ততম মধুপুর সড়কের সরদার দিঘি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রæতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন।

আহত শারমিন আক্তার উপজেলার তালুক শাহবাজ (আটানি) গ্রামের হতদরিদ্র শাহাজান আলীর মেয়ে। তিনি নিজপাড়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। বর্তমানে তিনি রংপুরের বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

শারমিনের দরিদ্র বাবা শাহাজান আলী জানান, মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি মেয়ের চিকিৎসার জন্য প্রশাসনসহ সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

আরো..