https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২

কাউনিয়ায় বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে শান্ত বাজার সড়কের সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণ করেন দলটির নেতাকর্মীরা। পরে একটি মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন, সদস্য সচিব মোশাব্বের আহমেদ কোয়েলসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় মাসুম, রিওন, রুবেল ও রিদয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো..