Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

সোমবার (১ জুন) দুপুরে কাউনিয়া উপজেলা এনসিপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সংগঠক আরমান হোসেন পলাশ, জুয়েল রানা, রায়হান আহমেদ, মোসলেম উদ্দিন, বালাপাড়া ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক ও শফিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সংগঠক রাজু আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, দেশের জনগণ একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের প্রশ্নে জনগণের আস্থা অর্জন করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে এনসিপি কাজ করে যাচ্ছে এবং দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মস‚চির প্রতি সমর্থন জানিয়ে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো..