কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার মন্তাজ আলী কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় সোমবার রাতে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও হরিশ্বর গ্রামের মৃত নূরুল হকের পুত্র মন্তাজ আলী (৪৬) কে তকিপল বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন গ্রেফতারকৃত আসামি কে আদালতে সোপর্দ করা হবে।
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, বিকাল ৩:৩১