https://www.a1news24.com
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৩

কাউনিয়ায় কৃষকদের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ করল বিএনপি ও অঙ্গসংগঠন

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় সেতুর মুখে কচুরিপানা জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় তিনটি গ্রামের প্রায় এক হাজার একর আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সময়মতো আমনের চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেন।

মঙ্গলবার ৪আগষ্ট নিজপাড়া গাজীরহাট জোড়া দীঘির পাড়ের সেতুর মুখে জমে থাকা কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। এ সময় তিনি বলেন, “বিএনপি কৃষিবান্ধব দল। কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগস্ট মাসের জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ তাঁকে উৎসর্গ করা হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সমাজসেবক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক শাহিনুর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহŸায়ক আঃ গফুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্র বাজার এলাকা থেকে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি গাজীরহাট জোড়া দীঘির সেতু, তালুকসাহাজ আটানী সেতু এবং সাপখাওয়া দোলার সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়। স¤প্রতি ভারী বৃষ্টির পানির স্রোতে ভেসে আসা কচুরিপানা তিনটি সেতুর মুখে জমে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে নিজপাড়া দোলা, সাপখাওয়া দোলা ও আটানী গিরাই দোলাসহ আশপাশের প্রায় এক হাজার একর জমিতে আমন ধানের চারা রোপণ ব্যাহত হচ্ছে। এতে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে আইল বেঁধে মাছ চাষ, খড়া জাল, রিং জাল ও অন্যান্য অবৈধ উপায়ে মাছ ধরার কারণে প্রাকৃতিক পানি প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করছে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রাকৃতিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো..