কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় বুধবার রাতে উপজেলার মীরবাগ শ্যামপুর গ্রামের বাসিন্দা করম উদ্দিনের পুত্র কুর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক (৪৪) কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। অপর দিকে গত মঙ্গলবার রাতে হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পূর্ব সোনাতন গ্রামের বাসিন্দা মোকছেদ আলীর পুত্র বুলবুল আহমেদ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সকাল ১১:০৫