https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২

কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার আর নেই

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা -পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান তালুকদার(৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ মে) দিবাগত রাতের কোনো এক সময় তিনি ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার যোহর নামাজের পর বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

মোঃ নুরুজ্জামান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এম,পি। তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদসহ কাউখালী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো..