Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কাউখালীর শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে মতবিনিময় সভা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কাউখালীর শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে মতবিনিময় সভা

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা-শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এর ১৩৪তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর । হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সাথে উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৩ অক্টোবর ) দুপুরে কাউখালী শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খানঁ মুহাম্মদ আবু নাসের।

আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল) সাবিয়া মেহেবুবা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান।

এছাড়াও বক্তব্য দেন অধ্যক্ষ পরিমল কর্মকার, কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ভজন দাস, এবং সহ সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা।বক্তারা বলেন, শ্রী গুরু সংঙ্ঘের প্রতি বছর সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসব যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠুও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় বক্তারা আশ্রম এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উৎসব এলাকায় নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে,পাচঁ দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।এতে সারা দেশের ভক্তবৃন্দসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন।

আরো..