https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের এসআই মহিউদ্দিন ও এএসআই খায়রুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৫ পিস অবৈধ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কাউখালীর কেউন্দিয়া গ্রামের হাসিবুল ইসলাম, আসপদ্দী গ্রামের সজল রায়, উজিয়ালখান গ্রামের সোহান খান এবং ডুমজুড়ি গ্রামের সোয়াইন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাউখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো..