https://www.a1news24.com
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২১

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা স্বপ্নীল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসা শাখার ছাত্রদলের সভাপতি ও আলিম পরীক্ষার্থী মো: সোহানুজ্জামান স্বপ্নীল ২৭ দিন যাবৎ খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

জানাগেছে,গত ৬ ই জুন পিরোজপুরে একটি দলীয় কর্মসুচীতে অংশ নেয়ার জন্য মোটরসাইকেল নিয়ে যাবার পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় একটি সিএনজির সাথে সংঘর্ষে মারাত্মক আহত হন প্রথমে স্থানীয় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অসংখ্য জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শষ্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭দিন আই,সিউ,তে ভর্তি ছিলেন। পরে তাকে বার্ণ ইউনিট এ ভর্তি করা হলে সেখানে চিকিৎসা শেষে বর্তমানে খুলনায় ২৫০ শষ্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

আহত ছাত্রদলের সভাপতি সোহানুজ্জামান এর পিতা মনিরুজ্জামান জানান, তার ছেলে মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাতের কারনে আজ প্রায় ২৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন,তার ২৬ তারিখ থেকে আলীম পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

আরো..