কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলার মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮মে) উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্যচাষ প্রদর্শনীর মাছ চাষিদের এ উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে মাছ চাষের উপকরণ বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ইউপি সদস্য রুস্তম আলী সরদারসহ সুফলভোগী মাছ চাষিগণ।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ছয়জন মৎস্যচাষীর মাঝে চারটি প্যাকেজের প্রদর্শনী উপকরণ এবং দুটি গৃহস্থালি পুকুরে মাছচাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।