https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮

কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা-পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০জানুয়ারি) সকালে কাউখালী উপজেলার কে.জি ইউনিয়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মান্নান,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,উপজেলা নির্বাচন অফিসার আরিফ বিল্লাহ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঢাকা এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

আরো..