https://www.a1news24.com
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩২

কাউখালীতে বাড়ির পাশের ডোবায় ডুবে শিশুর মৃত্যু

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে ডোবায় ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার(২৪জানুয়ারী) দুপুরে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের আসপর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মোঃ আয়ান শেখ ওই গ্রামের টিপু শেখ এর ছেলে।

শিশুর চাচা মুহিদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে শিশুটি নানীর সাথে বাড়ির সামনে খেলা করছিল হঠাৎ বাড়ির পাশে ডোবায় পড়ে যায়।সেখানে শিশুটিকে পানিতে থেকে উদ্ধার করে পরিবারের লোকজনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে শিশুটিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুব্রত কর্মকার তাকে মৃত ঘোষণা করেন।

জানাগেছে,মৃত শিশু আয়ান শেখ এর পিতা –মাতা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে। সে নানীর সাথে আসপর্দ্দী গ্রামে থাকত। শিশুটির মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

আরো..