https://www.a1news24.com
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০

কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা, ৮৯০ লিটার ডিজেল জব্দ

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানাগেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও র‍্যাব -৮ সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার এবং তপন কুন্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ না থাকার অপরাধে পেট্রোলিয়াম আইনে জ্বালানি ব্যবসায়ী আনসার তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৮০০ লিটার ডিজেল জব্দ এবং তপন কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অপর দিকে উত্তর বাজারে ব্যবসায়ী রতন দাসকে ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো..