কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকানে উপজেলা প্রশাসন অভিযান অভিযান চালায়। এ সময় মেয়াদ উত্তীর্ণ, ভেটেরিনারি ঔষধ, লাইসেন্স বিহীন দোকানে ভেটেরিনারি ঔষধ রাখায় দুইটি প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা করে ৪:হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে ) দুপুর সাড়ে ১টার দিকে কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাজীব ভাবুক উপস্থিত ছিলেন।
প্রশাসন সুত্রে জানা যায়, কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও নিষিদ্ধ ঔষধ ব্যবহারের প্রবণতা ঠেকাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে সাগর এন্টারপ্রাইজ এ মেয়াদোত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় সাগর কুন্ডুকে ২ হাজার টাকা এবং খান এন্টারপ্রাইজ এ লাইসেন্স বিহীন ভেটেরিনারি ওষুধ রাখায় মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।