কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সহযোগী সংগঠন যুবলীগের লীগের উপজেলা আহবায়ক, এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালীর মদন মোহন জিউর আখড়া বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে কাউখালী থানায় ২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অলক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতের আদালতে প্রেরণ করা হয়েছে।