Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুমে বই অনুষ্ঠানের করা হয়। উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামীম আজাদ মেরিন বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে। তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক শফিউল আজম, মাওলানা আক্তারুজ্জামান।নবীন বরন ও বই উৎসবে আরএ উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, আব্দুর রব মাসুম, মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষার্থী, গণমাধ্যমকর্মি ও অবিভাবকবৃন্দ।

পরে নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামীম আজাদ মেরিন, সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক মো: ফারুক হোসেন। এদিকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েও নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আরো..