https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৬

কলারোয়া পৌরসভার সাবেক মেয়রের পিতা আলহাজ্ব আকবর আলী গাজী ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলামের পিতা আলহাজ্ব আকবর আলী গাজী ইন্তেকাল করেছেন।

শনিবার (১১ জানুয়ারী, ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভাধীন গদখালী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ১০৫ বছর। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ১ কন্যা এবং নাতি-পুতিসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার পিতার নাম মৃত মো.হাদু গাজী।

শনিবার আসরের নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পৌরসভার গদখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আরো..