https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩১

কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১, আটক ২

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মান্নান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাগেছে, ৮১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিজ্ঞ আদালতের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর উকিল কমিশনের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমিটি মামলার বাদী হাফিজুলের দখলে হস্তান্তর করে। তবে জমি বুঝে নেওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার সকালে পুনরায় সংঘর্ষ বাঁধে। এ সময় হাফিজুল লাঠি দিয়ে আঘাত করলে প্রতিপক্ষ আব্দুল মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হাফিজুল ও তার স্ত্রী মানসুরাকে আটক করেছে।

কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নাসির উদ্দিন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো..