পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় উপজেলা প্রশাসননের উদ্যোগে কপিলমুনির নাছিরপুর খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসানো পাটাতন অপসারণ করা হয়েছে। এতে খালে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে উঠেছে এবং স্থানীয় কৃষি জমিতে জলাবদ্ধতার সমস্যা দূর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর খালে পাটাতন বসানোর কারনে পানি চলাচল বন্ধ হয়ে স্থানীয় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ৩মার্চ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রæত ব্যবস্থা গ্রহন করে অবৈধ পাটাতন অপসারণ করে ইউনিয়ন পরিষদ হেফাজতে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ফজলে রাব্বি সহ সংশ্লিষ্ট ভ‚মি কর্মকর্তা, পাইকগাছা থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসন জানান খালের পানি স্বাভাবিক ¯্রােত রক্ষার জন্য এধরনের অভিযান অব্যহত থাকবে এবং জনগনের স্বার্থ ও পরিবেশ রক্ষার জন্য নিয়মিত মনিটরিং চালানো হবে। এদিকে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সন্তুষ্টি প্রকাশ করে বলেন দীর্ঘদিন ধরে যে দুর্ভোগ চলছিল তা এখন স্বাভাবিক পর্যায়ে আসবে।