বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে তারা ঐতিহাসিক বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সংরক্ষণ, সংস্কার ও পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্টরা জানান, সীতাকোট বিহার দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটিকে যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে প্রত্ন-পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।