https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭

বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় এনামুল হককে সংবর্ধনা দিল বাংলাদেশ রেলওয়ে

জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার এনামুল হকের বুদ্ধিমত্তায় বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা পাওয়ায় তাকে সংবর্ধনা দিল বাংলাদেশ রেলওয়ে।রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় উপজেলার পূর্ব জগন্নাথপুরের মোঃ এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) এর কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সাথে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

উল্লেখ্য যে, মোঃ এনামুল হক ২৩ মার্চ সকাল ৬ঃ৫০ মিনিটে, বিরামপুর -ফুলবাড়ি রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় রেলওয়ের ৩৫২/৫ থেকে ৩৫২/৬ নম্বর মাইলপোস্টের মাঝামাঝি অংশে রেল জয়েন্টে রেলের উপরিভাগ ( হেড) প্রায় ৭ ইঞ্চি ভাঙ্গা দেখে দুর্ঘটনা এড়াতে লাল সিগনাল প্রদর্শন করার মরিয়া হয়ে ওঠেন।
দূরে ট্রেনের হুইসেল বাজছিল, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তিনি আশপাশে খুঁজতে থাকেন লাল রঙের কাপড়।

লাল কাপড় না পেয়ে দৌড়ে রেললাইনের পাশের কলা খেতে লাল রঙের বড় খোসা খুলে বাশের লাঠির মাথায় দড়ি দিয়ে বেধে লাল নিশানের মতো সংকেত দিতে থাকেন ।অল্প কিছুক্ষণের মধ্যে দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগামী ট্রেন লাল নিশান দেখে থেমে যায়। এনামুল হকের এমন বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি।

নিরাপদ ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়েকে অত্যন্ত বিচক্ষণতার সাথে সহযোগিতা করে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করায় বাংলাদেশ রেলওয়ে তার প্রতি কৃতজ্ঞতাস্বরুপ এ পুরস্কার প্রদান করে।

উক্ত আয়োজনে আহম্মদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী ( পশ্চিম), অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব এনামুল হককে কৃতজ্ঞতা প্রকাশের নমুনা হিসাবে একটি ক্রেস্ট, সম্মননা সনদ ও আর্থিক স্মমানী প্রদান করা হয়।

আরো..