ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টায় আইসিএবি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে থানার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলীল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের তারবিয়াত এবং দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।