ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জুয়েল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলিল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য এইচ এম শাহিন আদনান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর-এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
সভায় তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের দায়িত্বশীলতা, সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক উন্নয়ন ও সদস্যদের প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ ও তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।