Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর “থানা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত ‎ ‎ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর “থানা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত ‎ ‎

৪ জানুয়ারি রোজ রবিবার সকাল ৯টায় বন্দরের শাহী মসজিদ সংলগ্ন শাহী মসজিদ মাদরাসা অডিটোরিয়ামে ‎ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সম্মেলন অনুষ্ঠিত হয়। থানার সভাপতি এম মাহদী হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এবং পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
‎
‎প্রধান অতিথি মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সামনে অনেক কাজ রয়েছে। কেননা জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কার্যকরী ভূমিকায় অবতীর্ণ ছিল। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের বিকল্প নেই।
‎তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলকে সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
‎
‎প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।‎সভাপতির বক্তব্যে এম মাহদী হাসান বিগত সেশনের কাজ তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান।
‎
‎সম্মেলন শেষে নগর সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি এইচ এম ইউসুফ আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ হাসিবুল হাসান এর নাম ঘোষণা করেন।
‎
‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোস্তফা কামাল, বন্দর থানা উত্তর এর সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা শাহজালাল সাহেব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর, বন্দর থানা পশ্চিম এর সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাঈদসহ আরো বিশেষ ব্যক্তিবর্গ।‎এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সহ-সভাপতি ইউসুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম মৃদুল, প্রশিক্ষণ সম্পাদক হাসিবুল হাসানসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরো..