Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি।

ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষায়, ‘তারা (ইরান) মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়; তারা এতে ক্লান্ত।’

পারমাণবিক ইস্যু নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের বিষয়টি রয়েছে, তবে আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা দারুণ একটি কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুত এর সমাপ্তি টানতে যাচ্ছি। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করছি, আমরা খুব সুন্দরভাবেই বিষয়টি সম্পন্ন করব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করতে মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট একটি ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এগিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

আরো..