https://www.a1news24.com
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩

ইবতেদায়ী বৃত্তিতে মেধা তালিকায় কলারোয়ায় উপজেলায় দ্বিতীয় স্থানে মুত্তাকী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কলারোয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আব্দুল্লাহ আল মুত্তাকী। আব্দুল্লাহ আল মুত্তাকী কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী’র ছেলে।

নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মুত্তাকী জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চায়। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।নিজের এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে বাবা-মা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে মুত্তাকী।

বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার মনের নেক আশা পূর্ণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের প্রত্যাশা।”প্রসংগত; আব্দুল্লাহ আল মুত্তাকীর মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর একজন শিক্ষিকা।

আরো..