https://www.a1news24.com
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৮

আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসায় সিরাতুন্নবী উদযাপন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি-ঝালকাঠির রাজাপুরে আলোকিত ক্যাডেট মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসার সভাকক্ষে কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোকিত ক্যাডেট মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার ইউসুব আলী ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো..