Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাচরোখি বিলে এ ঘটনা ঘটে।

পাচরোখি গ্রামের এসমাইল পাড়ের ছেলে এরশাদ আলী জানান, তিনি একই গ্রামের রেজাউল ইসলামের কাছ থেকে পাচরোখি মৌজার ১২৩৫ নম্বর দাগের ০.০২৪০ শতক জমি ২০২৫ সালে ক্রয় করেন এবং এরপর থেকে দখলে আছেন। রোববার সকালে তার অনুপস্থিতিতে মৃত আ. রহমানের মেয়ে জবেদা বেগম, সালমান সরদার, নজরুল ইসলাম জাফর সরদারসহ ১৮ থেকে ২০ জনের একটি দল জমিতে গিয়ে ধানের চারা রোপণ করে দখল নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।

এরশাদ আলী আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেছি । বিষয়টি বর্তমানে থানা পুলিশ তদন্ত করছে।

জমির বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, পৈত্রিক সম্পত্তি থেকে তিনি ০.০২৪০ শতক জমি এরশাদ আলীর কাছে বিক্রি করেছেন। তবে তার বোন ও মা ওই জমি নিয়ে আপত্তি তুলে এরশাদ আলীকে বাধা দিচ্ছেন।

তালা থানার এসআই জিহাদ জানান, জমি নিয়ে উভয় পক্ষই ১৪৫ ধারায় মামলা করেছেন। ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী কোনো পক্ষই বিরোধপূর্ণ জমিতে যেতে পারবে না।

আরো..