Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আজমিরীগঞ্জের শিবপাশায় নূরীয়া মিশনের রামাদান ফুড প্যাকেজ বিতরন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আজমিরীগঞ্জের শিবপাশায় নূরীয়া মিশনের রামাদান ফুড প্যাকেজ বিতরন

মকিস মনসুর- আর্তমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে এবং মানবতার কল্যাণে দেশে বিদেশে নূরীয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। বিভিন্ন দুর্যোগে ত্রান বিতরণ এবং অসহায় নিডি ও হতদরিদ্র পরিবারকে অব্যাহত সহযোগিতা প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা এবং হাফিজ স্পনসর করা সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নূরীয়া মিশন কাজ অব্যাহত রেখে চলছে। ইদানীং গাম্বিয়ায় একটি মসজিদ করার প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান এন টিভি ইউরোপের ফান্ড রাইজিং আপীলের মাধ্যমে কালেকশনকৃত বৃটেন প্রবাসীদের দানশীলদের প্রদত্ত অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবছরও নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় শাহ ওলিউল্লাহ হল রুমে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রীর ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নূরীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ও শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নূরী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ কালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে( অনলাইনে) সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী।

পোগ্রামে প্রধান অতিথি হিসেবে মাওলানা ফরিদ আহমেদ ,ও বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোব্বাশির আহমেদ, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার সহ-সভাপতি তাহের মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,ও শাহিনুর মিয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নূরীয়া মিশনের সদস্য শাহ জাহিনুর, অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার ছাত্র মোঃ আলামিন।

এবারকার পোগ্রামে প্রায় ৫০ টি পরিবারের মধ্যে চাউল, আলু, চিনি, পেঁয়াজ, তৈল, খেজুর দেওয়া হয় বলে নূরীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল জানান, তিনি আরো বলেন খুব শীঘ্রই নূরীয়া মিশনের সহযোগিতায় টিউব ওয়েল বিতরন ও ফ্রি চক্ষু শিবির কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়াও নূরীয়া মিশনের সহযোগিতায় আগামী বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ১০০ টি পরিবারের মধ্যে অনুরূপ খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো..