Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আগামীতে ঋতুপর্ণা ও মনিকাদের ইউরোপিয়ান লিগে দেখছেন বাফুফে সভাপতি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আগামীতে ঋতুপর্ণা ও মনিকাদের ইউরোপিয়ান লিগে দেখছেন বাফুফে সভাপতি

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বাংলাদেশের মেয়েরা। জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল ২০২৬ সালে খেলবে এএফসি এশিয়ান কাপের মূল আসরে। মানে, গুণে– সব দিক দিয়েই ধারাবাহিকভাবে এগোচ্ছে বাংলাদেশের মেয়েরা। তাই আগামীতে ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের ইউরোপিয়ান লিগে দেখছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

গত রোববার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ, মাইকোর সাথে পার্টনারশিপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবিথ আউয়াল। সেখানেই এ আশাবাদ ব্যক্ত করেন বাফুফে বস, ‘আমার বিশ্বাস বাংলাদেশের ছেলে কিংবা মেয়েদের মধ্যে কয়েকজন ফুটবলার আগামী মৌসুম থেকে ইউরোপিয়ান লিগে কিংবা এশিয়ার কোনো বড় মানের ক্লাবে সুযোগ পাবে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচের সবগুলোই এখন দেখা যাবে বঙ্গতে। তিনটি প্যাকেজে দর্শকরা বঙ্গতে খেলা দেখতে পারবেন। পুরো মৌসুমের জন্য রয়েছে ‘সিজন পাস’; যার মূল্য ৬৫০ টাকা, মাসিক প্যাকের মূল্য ১১০ টাকা এবং ‘ডেইলি পাস’-এর মূল্য ২৫ টাকা। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের খেলা দেখাতে বঙ্গর সঙ্গে ফেডারেশন কাজ করবে বলে জানান বাফুফে সভাপতি।

তাবিথ আওয়াল বলেন, ‘ফুটবল ফেডারেশন থেকে আমি নিশ্চিত করতে চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশিপ লিগ, জাতীয় দল এবং মেয়েদের খেলা– সবকিছুই এখন মার্কেটে ভ্যালু আছে। যদি খেলা দেখাতে হয়, তাহলে বঙ্গর সঙ্গে আমাদের ওইভাবেই চুক্তি করতে হবে। কোন প্রাইসে আমরা খেলাটা তাদের কাছে বিক্রি করব বা কোন প্রাইসে তারা দর্শকদের কাছে খেলাটা সেল করবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গ-র মতো একটি দেশীয় প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের অনেকেই এই লিগের খেলা দেখে বড় হয়েছি, ফুটবলের প্রতি ভালোবাসা জন্মেছে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন দেখেছি। আমি আশা করি, এই উদ্যোগটি বাংলাদেশের নতুন প্রজন্মকে কেবল খেলা দেখতেই নয়, আরও বেশি করে ফুটবল খেলতে উৎসাহিত করবে, যা আমাদের দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।’

আরো..