https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৯

আইপিএল নিলামে কোন দলের কাছে কত বাজেট আর কিনতে পারবে কয়জন?

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম বসছে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেইন এবং ট্রেডিং প্রক্রিয়া আগেই শেষ হওয়ায় এবার আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে এই মিনি নিলাম। পূর্ণ নিলামের মতো ব্যাপক না হলেও, দলগুলো তাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণের লক্ষ্য নিয়েই এই নিলামে নামবে।

খেলোয়াড় ধরে রাখা ও ট্রেড সম্পন্ন হওয়ার পর প্রতিটি দলের হাতে থাকা অবশিষ্ট অর্থের হিসাব এখন স্পষ্ট। কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত বাজেট আছে, তারা সর্বোচ্চ কতজন খেলোয়াড় কিনতে পারবে এবং বিদেশি কোটা কতটুকু খালি আছে এই বিষয়গুলোই বর্তমানে সবার আগ্রহের কেন্দ্রে।

সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বর্তমান চ্যাম্পিয়ন এই দলটির হাতে অবশিষ্ট আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। এই বিশাল অর্থ দিয়ে তারা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে ছয়জন বিদেশি নেয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ানসের হাতে সবচেয়ে কম বাজেট রয়েছ।  তাদের আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই সামান্য বাজেটে তারা সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় নিতে পারবে, তবে বিদেশি নেয়ার সুযোগ আছে মাত্র একজনের।

মিনি নিলাম হলেও দলগুলোর কৌশলের গুরুত্ব কম নয়। ব্যাকআপ খেলোয়াড় সংগ্রহ, নির্দিষ্ট পজিশনে ঘাটতি পূরণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের টেবিলে বসবে। বাজেটের তারতম্য থাকলেও, যথাযথ পরিকল্পনা অনুযায়ী সঠিক খেলোয়াড় নির্বাচনই যে কোন দলের আসন্ন মৌসুমের ভাগ্য বদলে দিতে পারে।

এদিকে, আইপিএল কর্তৃপক্ষ প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তারা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।

উল্লেখ্য, প্রাথমিক তালিকায় সাকিব আল হাসানের নাম ভিত্তিমূল্য এক কোটি রুপিতে থাকলেও, পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়। তবে সম্প্রতি মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ফর্ম বিবেচনায় এবারের নিলামে তাকে নিয়ে দলগুলোর আগ্রহ অনেক বেশি রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের মিনি নিলামে কোন দল কতজন ক্রিকেটারকে দলে নিতে পারবে। কাদের হাতে কত টাকা রয়েছে?

১. চেন্নাই সুপার কিংস
৯ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে দলে নিতে পারবে ৪ জন বিদেশি ক্রিকেটার। এই পরিমাণ ক্রিকেটার কেনার জন্য চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি রুপি।
২. দিল্লি ক্যাপিটালস
৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লির ফ্রাঞ্চাইজিটি। যার মধ্যে বিদেশি নিতে পারবে ৫ জন। এই দলটির হাতে রয়েছে ২১.৮০ কোটি রুপি।
৩. কলকাতা নাইট রাইডার্স
কেকেআরও নিলাম থেকে নিতে পারবে ১৩ জন ক্রিকেটার। যার মধ্যে বিদেশি নিতে পারবে ৬ জনকে। শাহরুখ খানের হাতেও খেলোয়াড় কেনার জন্য রয়েছে ৬৪.৩০ কোটি রুপি।
৪. লখনৌ সুপার জায়ান্টস
নবাগত লখনৌ সুপার জায়ান্টস নিলাম থেকে নিতে পারবে ৬ জন ক্রিকেটার, যার মধ্যে বিদেশি নিতে পারবে ৪ জন। নতুন দলটির হাতে খেলোয়াড় কেনার জন্য রয়েছে ২২.৯৫ কোটি রুপি।
৫. মুম্বাই ইন্ডিয়ান্স
৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে মুম্বাই।  এর মধ্যে বিদেশি নিতে পারবে ১ জন। নীতা আম্বানিদের হাতে খেলোয়াড় কেনার জন্য রয়েছে ২৭.৫০ কোটি রুপি।
৬. পাঞ্জাব কিংস
প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস দলে নিতে পারবে ২ জন বিদেশিসহ ৪ জন ক্রিকেটারকে। আইপিএলের নিলামে ১১.৫০ কোটি রুপি নিয়ে মাঠে নামবে তারা।
৭. রাজস্থান রয়্যালস
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস দলে নিতে পারবে ৯ জন ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার নিতে পারবে ১ জন। ক্রিকেটার কেনার জন্য তাদের হাতে রয়েছে ১৬.০৫ কোটি রুপি।
৮. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যার মধ্যে ২ জন নিতে পারবে বিদেশি ক্রিকেটার। তাদের হাতে রয়েছে ১৬.৪০ কোটি রুপি।
৯. সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ এবারের নিলাম থেকে কিনতে পারবে ২ জন বিদেশি ক্রিকেটারসহ ১০ জন ক্রিকেটারকে। ক্রিকেটার কেনার জন্য তারা নিলামের আসরে বসবে ২৫.৫০ কোটি রুপি দিয়ে।
১০. গুজরাট টাইটানস
আইপিএলের মিনি নিলামে ৪ বিদেশিসহ ৫ জন ক্রিকেটারকে কিনতে পারবে গুজরাট টাইটানস। তাদের হাতে রয়েছে ১২.৯০ কোটি রুপি।

আরো..