সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৭টি টলিসহ ৫জনকে গতকাল রবিবার (২১ডিসেম্বর) সন্ধ্যা হতে রাত পর্যন্ত বিভিন্ন বালু পয়েন্ট থেকে বিশেষ অভিযানে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ জানায় আটককৃত ব্যক্তিরা হলেন পৌরসভা ৩নং ওয়ার্ডের দুলাল হোসেন (২৪) ,পিতা আমিনুর, সোহাগপুর ও সামিম হোসেন (২২) পিতা জামিনুর রহমান, সোহাগপুর। বাধন হোসেন (২৩) পিতা রফিকুল, গ্রাম বেংকান্দা পৌর ১ নং ওয়ার্ড হাসিব হোসেন (২৫), পিতা হাসান আলি, ধবলসুতী মাষানটারি এবং আজম হোসেন (২৪), পিতা রফিকুল ইসলাম গ্রাম শ্রীরামপুর ইসলামপুর পাকার মাথা ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
পাটগ্রাম থানা সুত্রে জানা যায় বালু মহাল ও মাটি ব্যবসা আইন ২০১০ এর (১৫) এক মামলা ধারা নাম্বার ২৯ এর ক্ষমতাবলে টলি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তাদেরকে আটক করে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।