https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া, পূর্বনির্ধারিত সফর স্থগিত

জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর দ্য ডেইলি টেলিগ্রাফ, সিডনি।

ভিসা বাতিলের কারণ হিসেবে শায়খ আহমাদুল্লাহর অতীতে ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে করা কিছু মন্তব্যকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার বক্তব্যে ইহুদিদের নীচু প্রকৃতির ও ঘৃণার যোগ্য উল্লেখ করা হয়েছে এবং বিশ্বব্যাপী অস্থিরতার নেপথ্যে তাদের ভূমিকার অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য ছড়ায়, তাদের প্রতি সরকারের কোনো ধরণের সহনশীলতা নেই।

ফলে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না এবং তাকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে। তিনি আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশটিতে যাচ্ছিলেন।

এই পরিস্থিতির কারণে তার পূর্বনির্ধারিত সফর সম্পূর্ণ বাতিল হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থের কর্মসূচি আর অনুষ্ঠিত হবে না। এর আগে তিনি মেলবোর্ন ও সিডনিতে কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

আরো..